Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কোটালীপাড়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৪ পিএম  (ভিজিটর : ১২৬)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১০৭ পিচ ইয়াবাসহ সবুজ দাড়িয়া(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার টুপরিয়া গ্রামের হেমায়েত ব্রীজের দক্ষিণ পাশ থেকে কোটালীপাড়া থানা পুলিশ সবুজ দাড়িয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সবুজ দাড়িয়া উপজেলার মাঝবাড়ি গ্রামের সোহরাব দাড়িয়ার ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

কোটালীপাড়া থানার এস আই সাদ্দাম হোসেন খান বলেন,টুপরিয়া হেমায়েত ব্রীজের দক্ষিণ পাশে এক জন মাদক বিক্রেতা মাদক বিক্রি করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিতস্থানে অভিযান চালিয়ে ১০৭ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সবুজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।
 
উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রতন সেন কংকন বলেন, ইদানিং কোটালীপাড়ায় ব্যাপক ভাবে মাদক বিক্রি ও সেবন এবং অনলাইন জুয়া খেলা বৃদ্ধি পেয়েছে। পুলিশ প্রশাসনের এদিকে আরো নজরদারি বাড়ানো উচিৎ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বলেন,মাদক এবং অনলাইন জুয়া প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝