Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মুন্সীগঞ্জে বাস চাপায় মাদ্রাসা ছাত্রী নিহত, বাসে আগুন

প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০০ পিএম  (ভিজিটর : ২১০)

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাস চাপায় এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। ফায়ার সার্ভিস ও টঙ্গীবাড়ী থানা পুলিশ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

জানা গেছে, ঢাকা হতে যাত্রী নিয়ে ঘাতক বাসটি টঙ্গীবাড়িতে ফিরছিল। নিহত মাদ্রাসা ছাত্রী আরবি (৬) স্থানীয় মাদ্রাসা হতে বাড়ি ফিরছিল। টঙ্গীবাড়ী উপজেলার রান্ধুনী বাড়ি এলাকায় আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটার দিকে ঘাতক বাসটি ওই মাদ্রাসার ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঘটনার পরপরই ঘাতক বাস চালক জামাল পালিয়ে যায়।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, ঘাতক বাসের ড্রাইভার জামাল একজন মাদক সেবী। সে মাদক সেবন করে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি সাইফুল আলম বলেন, বাসটি ঢাকা হতে টঙ্গীবাড়িতে আসতেছিল। পথে রান্ধুণী বাড়ি এলাকায় মাদ্রাসা ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলেই মাদ্রাসা ছাত্রী আরবি নিহত হয়। ঘটনার পরে বাস চালক পালিয়ে যায়। এই ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিকে আগুন দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস সহ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে আমরা বেশ কিছুটা আহত হই। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝