Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বনেতাদের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে
শিরোনাম:

দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না; ডিসি সিফাত মেহনাজ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম  (ভিজিটর : ১৩৬)

কুড়িগ্রামে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে জেলার নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ'র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বি.এম কুদরত এ খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ইউনুছ আলী, মাহফুজুর রহমান টিউটর, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, আমি দূর্নীতিকে প্রশ্রয় দেই না আর আমার অধিনস্ত কেউ দূর্নীতি করলে দ্বায়ভার তার।

তিনি আরও বলেন, সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ জনপদের জন্য সম্মিলিতভাবে কাজ করতে আমার বিন্দুমাত্র কৃপণতা থাকবে না। জেলার যেসব সমস্যা ও সম্ভাবনার বিষয় উত্থাপিত হয়েছে, সেগুলো সব এক সাথে সমাধান করা সম্ভব না। তবে গুরুতপূর্ণ সমস্যা সমাধানে সকলের সহযোগিতা কামনা করছি বলে জানান তিনি।


এফপি/অআ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝