Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪২ পিএম  (ভিজিটর : ৩৬২)

নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার  দুপুর ২টায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এসকে দেবনাথ, সাবেক সভাপতি আশাদউল্লাহ মনা, বোরহান মেহেদী, যুগ্ম সম্পাদক আলামিন, অর্থ সম্পাদক সাইফুল, দপ্তর সম্পাদক তারেক পাঠান, আক্তারুজ্জামান, বায়জিদ, জাহিদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝