Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে প্রতারণার অভিযোগে ভুয়া মেজর আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১০:৩০ পিএম  (ভিজিটর : ১০৮)

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার( ৩১) জুলাই সকালে মঠবাড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই যুবককে আটক করেন।

আটককৃত মো. সোহেল (২৭) পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের আব্দুল  বারেক হাওলাদার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক সোহেল গত ৫ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদার এর মেয়ে ফারজানা আক্তারকে (২৩) সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিবাহ করেন। তিনি সেনাবাহিনী লোগো লাগানো একটি মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর, আবার কখনও ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে চলাফেরা করতেন। এছাড়া প্রতারক ওই যুবক একই পরিচয়ে মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় একটি বিবাহ করেন।

প্রতারক সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সম্প্রতি উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দাস কে চাকুরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকুরির আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন। কিন্তু প্রতারক সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

তাছাড়া আরো ৬ থেকে ৭ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। এরপর এলাকায় গুঞ্জন ওঠে  ওই যুবক সেনা কর্মকর্তার পরিচয়টি ভুয়া। ওই পরিচয়ে সে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে।

প্রতারণার শিকার গৃহবধূ হাসি রানী দাস বিষয়টি থানায় অভিযোগ করেলে পুলিশ তদন্ত করে প্রতারক যুবক সোহেলকে আটক করে। এ ঘটনায় ভূক্তভোগি হাসি রানী মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেয়ে  স্থানীয়দের  সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়েছে। সে বাংলাদেশ সেনাবাহিনী অথবা ডিজিএফআই এর কোন সদস্য নয় প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ভূক্তভোগী গৃহবধূ মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝