Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণসহ দুই কারবারি আটক

প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম আপডেট: ২৩.০৮.২০২৬ ৮:১১ পিএম  (ভিজিটর : ১৪)

কক্সবাজারে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকারের পাশাপাশি চারটি মোবাইল ফোন, নগদ টাকা, সৌদি রিয়াল ও তিনটি সৌদি আরবের এটিএম কার্ড জব্দ করা হয়।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড কক্সবাজারের অপারেশন অফিসার লে. কমান্ডার আরাফাত হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দর সংলগ্ন নতুন ফিশারি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিসিজি স্টেশন কক্সবাজারের সদস্যরা।
কোস্ট গার্ড জানায়, গোয়েন্দা তথ্যে জানতে পারে একটি অসাধু চক্র শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের একটি চালান দেশের অভ্যন্তরে নিয়ে আসছে। এর ভিত্তিতে নতুন ফিশারি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অপারেশন অফিসার জানান, অভিযান পরিচালনাকালে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেন।

এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩১ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ড জব্দ করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শুল্ক ফাঁকি দিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে স্বর্ণের চালানটি দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল। তারা এর আগেও একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় কোস্ট গার্ড।

জব্দকৃত আলামত ও আটক দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝