Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মাইলস্টোনে নিহত শিক্ষার্থী উক্যা ছাইন মারমার প্রতি বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:১৭ পিএম  (ভিজিটর : ১২৭)

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাঙামাটির কিশোর উক্যা ছাইন মারমার প্রতি বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবীর নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল উক্যা ছাইন মারমার গ্রামের বাড়ি রাঙামাটির রাজস্থলী উপজেলার কিউং দং পাড়ায় পৌঁছায়। পরে তার শ্মশানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তারা উক্যা ছাইন মারমা পারিবারের সঙ্গে সময় কাটান এবং তাদের প্রতি সমবেদনা জানান। বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও উক্যা ছাইন মারমা বাবা, মা, আত্মীয় স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিমান বাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধা জানানো শেষে উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী নিহত উক্যা ছাইনের মা বাবার সাথে কথা বলেন এবং তাঁদের সান্তনা দেন। এসময় তার মা বাবা কান্নায় ভেঙে পড়েন। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝