Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

রাঙামাটি শহর প্রতিরক্ষা দেয়াল ভেঙ্গে ২ জন আহত, বন্যার আশংকা

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:১২ পিএম  (ভিজিটর : ১৩৪)

গত কয়েকদিন থেকে পাহাড়ি জেলা রাঙামাটিতে চলছে টানা বর্ষণ। সারাদিনই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। গত রাত থেকে বৃষ্টির পরিমান বেড়ে যাওয়ায় মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে। প্রবল বর্ষণের কারণে শহরের সদর হাসপাতালের নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ডান পাশের দেয়াল ভেঙ্গে বসত ঘরের উপর পড়লে ২ জন আহত হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে ঝুঁকিপূর্ণ এলাকায় রাঙামাটি পৌরসভা, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ভারী বর্ষণ হলে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে আসতে বলা হচ্ছে।

অন্যদিকে টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে রাঙামাটি জেলার নিম্নাঞ্চলে বন্যা দেখা দেয়ার আশংকা করছে এলাকাবাসী।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝