Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২:৪৪ পিএম  (ভিজিটর : ৩১৯)

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) উপজেলার কুরুয়া বাজার এলাকায় এনা ও ইউনিক পরিবহ বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের ছেলে। তিনি ইউনিক বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় দুই বাসের চালক সহ আরো ১০ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের বাস দুটি কুরুয়া এলাকায় আসা মাত্র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। এরপর স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে উদ্ধার কাজ শুরু করেন। 

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, হাইওয়ে পুলিশ রাজুর মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বাস দুটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝