Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

পিরোজপুরে আইসক্রিম কারখানায় অভিযান

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম  (ভিজিটর : ১১)

পিরোজপুর সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় অবস্থিত ‘রনি আইসক্রিম কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।

অভিযানে দেখা যায়, সম্পূর্ণ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে এসব আইসক্রিম বাজারজাত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় কারখানার মালিক মোহাম্মদ রাকিব (২২), পিতা রুস্তম আলী মোল্লা, গ্রাম রানীপুর, পিরোজপুর সদরকে ১,০০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন পিরোজপুর পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমীন সরদার।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন বলেন জনস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং খাদ্যে ভেজাল কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝