সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার খানজিয়া এলাকায় র্যাব-৬ এর অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খানজিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ১,৬৪৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ ইমরান হোসেন (২৯) ও মোঃ কামাল হোসেন (৪১) নামের দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপিসি-১) জনাব রেজাউল হক বলেন, “অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এফপি/জেএস