Dhaka, Saturday | 25 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 25 April 2026 | English
বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস
‘জুলাইযোদ্ধা ও শহীদ পরিবার’ নিয়ে জামায়াতের সমাবেশ আজ
শিরোনাম:

অপরাধ দমনে টিমওয়ার্ক: সরকারি দপ্তরের সম্মিলিত উদ্যোগ

প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ পিএম  (ভিজিটর : ৬)

মাদারীপুর জেলায় বিচার বিভাগীয় কার্যক্রম তরান্বিতকরণ এবং বিচারবিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সের সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ রোকনুজ্জামান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, পারিবারিক আদালতের বিচারক, জেল সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জসহ মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি, সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটর এবং মাদারীপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। কনফারেন্সে ফৌজদারী কার্যবিধির সাম্প্রতিক সংশোধনী অনুযায়ী অন্তর্বতীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত বিধান, সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা, পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিতকরণ, আসামী ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতকরণ পুলিশ হেফাজতে রক্ষিত আলামতসমূহ নিষ্পত্তিকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আসামীকে প্রবেশনে প্রেরণসহ কিশোর গ্যাং রোধে করণীয় বিষয়টিও গুরুত্বের সাথে আলোচিত হয়।

সম্মেলনের প্রধান অতিথি সিনিয়র জেলা ও দায়রা জজ, রোকনুজ্জামান মহোদয় উনার বক্তব্যে বলেন-“ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা পুলিশ প্রশাসনকে কিভাবে সাহায্যে করতে পারি-এ বিষয়ে আলোচনা করার জন্যই এই সম্মেলন।”

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বক্তব্য প্রদানকালে বলেন, “সুবিচার নিশ্চিত করতে আমাদের মধ্যে সমন্বয় প্রয়োজন। আমরা জনকল্যাণ নিশ্চিত করতেই এখানে কাজ করতে এসেছি।”

পি.বি.আই গোপালগঞ্জ (মাদারীপুরের দায়িত্বে) এর পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিটু বক্তব্য প্রদানকালে বলেন, “মামলায় যেন অযথা বিলম্ব না হয়, সে বিষয়ে আমরা আন্তরিকতার সাথে অনুসন্ধান করছি।”

বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, “অপরাধ দমনে আমরা সকল সরকারি দপ্তর একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে চাই।”

সম্মেলনে উপস্থিত পুলিশ কর্তকর্তাগণ মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং বিজ্ঞ বিচারকগণ আইনি পরামর্শ প্রদানের মাধ্যমে সেগুলো সমাধানের দিক নির্দেশনা প্রদান করেন।

সম্মেলন শেষে, সম্মানিত সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট্র, মোঃ ইলিয়াস রহমান মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মাদারীপুর জেলার ন্যায়বিচার নিশ্চিতকরণে বিচারক, পুলিশসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সমন্বয় বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

 এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝