Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৬:২৯ পিএম  (ভিজিটর : ১০৮)

কুষ্টিয়ার সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকায় যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাশেদুল ইসলাম (২৭) নামের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ৭টার সময় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কিছুদিন আগে তিনি স্নাতক পরীক্ষা দিয়েছেন। তার বাড়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়।

রাশেদুলের সহপাঠী তানভির মাহমুদ জানান, রাশেদুল রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ পর্যন্ত আসে। পরবর্তীতে সেখান থেকে কুষ্টিয়া শহরের মজমপুর বাস কাউন্টারে যায়। পরে সেখান থেকে সকালে শ্যামলী পরিবহনে উঠে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলো। সে বাসের ইঞ্জিন কাভারে বসেছিলো। পরবর্তীতে বিত্তিপাড়া নামক এলাকায় বাসটির সাথে একটি ট্রাকের ধাক্কা লাগে। রাশেদুল ইঞ্জিন কাভারে বসার কারণে একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায়। এসময় তার মুখের চোয়াল ভেতরে দুই/তিন খন্ড হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আসা পর্যন্ত তার জ্ঞান ছিল। পরে প্রায় আধাঘন্টা পর ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ার চৌড়হাস হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি বাসের সাথে বিত্তিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় ইসলামী বিশ^বিদ্যালয়ের ঐ শিক্ষার্থীকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক সাহেদ হাসান স্বাক্ষরিত এক শোক বার্তায় রাশেদুলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে বলে জানিয়েছেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝