Dhaka, Wednesday | 16 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 16 September 2026 | English
শিরোনাম:

গ্রামীণফোনের টাওয়ার থেকে ভারসাম্যহীন কিশোরী উদ্ধার

প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১০:১৪ পিএম  (ভিজিটর : ১৪৪)

পটুয়াখালী দশমিনায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর সীমা বেগম (১৫) নামের কিশোরীকে গ্রামীণফোনের টাওয়ার থেকে উদ্ধার করেছে সিভিল ডিফেন্স ও ফায়ারসার্ভিসের সদস্যরা।

রবিবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 উদ্ধার সীমা বেগম উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের মোঃ জাহাঙ্গীর সর্নামত এর বড় মেয়ে।

 স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সীমা বেগম মানসিক ভারসাম্যহীন। শনিবার সন্ধ্যার সময় সীমা বেগম ঘর থেকে বের হয়ে যায়। বাব-মা ও আত্নীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত আনুমানিক ৯ ঘটিকার সময় মাইকিং করে হারানোর খবর প্রচার করেন।

রবিবার সকাল ১১ ঘটিকার সময় এক অটোরিকশা চালক বেতাগী বাজারের পশ্চিম পাশে গ্রামীণ টাওয়ারে চূড়ায় কাউকে দেখতে পান। এলাকার লোকজনকে জানালে দশমিনা সিভিল ডিফেন্স ও ফায়ারসার্ভিস অফিসে ফোন করে। দশমিনা সিভিল ডিফেন্স ও ফায়ারসার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।

দশমিনা সিভিল ডিফেন্স ও ফায়ারসার্ভিস এর অধিনায়ক আনোয়ার হোসেন জানান, আমাদের অফিস নাম্বারে রবিবার সকাল ১১.১৫ মিনিটের সময় ৯৯৯ এবং স্থানীয়রা ফোন করে বিষয়টি জানায়। আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করি। বৃষ্টির কারণে আমাদের উদ্ধার কাজে সমস্যা হয়। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ঐ কিশোরীকে উদ্ধার করি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝