Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

ওসমানীনগরে দস্যুতার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৯:২৫ পিএম  (ভিজিটর : ১২৯)

সিলেটের ওসমানীনগরে দস্যুতার অভিযোগে উপজেলা যুবদলের ১ম যুগ্ম-আহবায়ক আহবাবুল হোসেন আহবাবকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি  আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এই সিদ্ধান্ত কার্যকর করেছেন মর্মে যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।

সিলেট জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন মুঠোফোনে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসি গোলাম রব্বানী সোহেলের বাড়িতে উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন আহবাব (৪০) এর নেতৃত্বে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ঘটনায় শুক্রবার ওসমানীনগর থানায় ২১ জনের নাম উল্লেখসহ আরো ৪০/৪৫ জন অজ্ঞাত লোককে আসামি করে দ্রæত বিচার আইনে মামলা হয়। পুলিশ ও সেনাবাহিনীর অভিযানে ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাদিমপুর গ্রামের ৪ জনকে ও ১৫১ ধারায় ১১ জনসহ মোট ১৫ জনকে আটক করে মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়। বিষয়টি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝