Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

টঙ্গীবাড়ীতে বীজ আলুর জমি প্রদর্শনী

প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ৪:৪৭ পিএম  (ভিজিটর : ৩১০)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামে বীজ আলু জমি প্রদর্শনী আনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের বিভিন্ন আলু ব্যবসায়ীদের নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় হল্যান্ড থেকে আমদানীকৃত ড্যানিসপো কোম্পানির উচ্চ ফলনশীল ডায়মন্ড জাতের বীজ আলু এর আলু জমি প্রদর্শন করা হয়। এ জাতের আলু জমির শক্তিশালী গাছ দেখে উপস্থিত সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী বাজারের বীজ আলু ব্যাবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হোসেন শেখ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট ব.ম শামীম এর সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি মোজফ্ফর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীজ আলু ব্যাবসায়ী আলমগীর কবির, বিপ্লব গোপ ঝন্টু,  জসিম শেখ, মো.কালাম খান, হামিদ দেওয়ান, জিয়াউর রহমান, মো. আবু সাঈদ, হনিফ, জাহাঙ্গীর, মান্নান দেওয়ান, কামাল শেখ সহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি আবুল হোসেন শেখ  তার বক্তব্যে বলেন, ড্যানিসপো কোম্পানির  ডায়মন্ড জাতের বীজ আলু আমাদের দেশে আলুগাছ খুব ভালো গজিঁয়েছে, এটার গ্রোথ খুব ভালো। আশা করা যাচ্ছে এ সমস্ত গাছে বাম্পার ফলন হবে। অন্যান্য জাতের ডায়মন্ড আলুর  চেয়ে ড্যানিসপো কোম্পানির বীজ আলু চাষাবাদে কৃষক আরও বেশি ফলন পাবে এবং লাভোবান হবে বলে মনে হচ্ছে।

উল্লেখ্য, ড্যানিসপো ডায়মন্ড জাতের বীজ আলু বাংলাদেশে মেসার্স অরিত্র এন্টারপ্রাইজ আমদানী করেছেন, যার  স্বত্বাধিকারী মো. রনি শেখ।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝