Dhaka, Friday | 18 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 18 September 2026 | English
শিরোনাম:

রাঙ্গামাটিতে হাজত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৯:২৪ পিএম  (ভিজিটর : ১২৯)

রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পালানো চুরির মামলার পলাতক আসামি সাগর (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত আনুমানিক ১২টার দিকে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।

তিনি জানান, থানা হাজত থেকে আসামি পালানোর ঘটনা নিঃসন্দেহে পুলিশের জন্য বিব্রতকর। ঘটনার পরপরই অভিযানের মাধ্যমে পলাতক আসামিকে পুলিশ  গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, পলাতক আসামি সাগরের বিরুদ্ধে পূর্বে চুরির মামলা রয়েছে। হাজত থেকে পালানোর ঘটনায় পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য এর আগে গতকাল বুধবার ভোরে সাগরকে স্বর্ণ ও নগদ টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ। একইদিন সকালে থানার হাজতের গ্রিল কেটে পালিয়ে যায় আসামি।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝