পটুয়াখালী দশমিনা উপজেলায় ১০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দশমিনা থানা পুলিশ।
গ্রেফতার কৃত হলেন উপজেলার দশমিনা ইউনিয়নের ০২নম্বর ওয়ার্ডের মোঃ ফারুখ হোসেনের ছেলে মোঃ মিরাজ হোসেন (২৬)।
থানা সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলার পূজাখোলা নামক স্থানে মাহবুবুবের খাবারে হোটেলের সামনে ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করলে দশমিনা থানা উপপুলিশ পরিদর্শক (এসআই) গৌবিন্দ চন্দ্র সরকার সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের পর মিরাজের পড়নের লুঙ্গির কোচর থেকে নীল জিপার ব্যাগে থাকা ১০ পিচ ইয়াবা বের করে যার বাজার মূল্য ৩ হাজার টাকা। মিরাজকে ১০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে দশমিনা থানায় নিয়ে আসা হয়। মিরাজের বিরুদ্ধে মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আকাধিক মামলা চলমান আছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, মিরাজ হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইয়াবা (মাদক) ব্যবসা করতো। তাকে একাধিকবার গ্রেফতারের অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১ ঘটিকায় ১০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুর তিনটায় আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন মিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আকাধিক মামলা রয়েছে।
এফপি/রাজ