Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

গাইবান্ধায় ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ০৩.০৬.২০২৫ ১০:০১ পিএম  (ভিজিটর : ১১৩)

শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে দেশবব্যাপী শুভেচ্ছার অংশ হিসেবে গাইবান্ধায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মহাপরিচালকের সৌজন্যে গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে জেলা কার্যালয়েএই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জেলার ৭টি  উপজেলার ভাতা-ভোগী ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারগণের মাঝে এই

ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা বিভিএম, সদর উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়া প্রমুখ।

উক্ত অনুষ্ঠানের জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা ভাতাভোগী সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের ন্যায় পবিত্র ঈদ উল আযহা ২০২৫ উপলক্ষেও উপহার প্রাপ্তি আমাদেরকে গৌরবান্বিত ও অনুপ্রাণিত করছে।

সেমাই, চিনি, লাচ্ছা সেমাই, পোলায়ের চাল, তেল,  সুজি গুড়া দুধ ও নুডলস ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়।

জেলার ৭টি উপজেলায় কর্মরত ভাতাভোগী ৩শ ৪৯ জন ভিডিপি দলনেতা- নেত্রী, আনসার কমান্ডারসহ সদস্য-সদস্যাদের মাঝে এসব বিতরণ করা হয়। 

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝