Dhaka, Friday | 18 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 18 September 2026 | English
শিরোনাম:

রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হসপিটালের উদ্বোধন

প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ১:২৪ এএম  (ভিজিটর : ১৪৪)

অত্যাধুনিক প্রযুক্তিতে সর্বোত্তম স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে রাঙ্গামাটি শহরের বিজয় স্মরণী এলাকায় শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করেছে রাঙ্গামাটি পপুলার ডায়াগস্টিক এন্ড হসপিটাল। 

শুক্রবার (৩০ মে) বিকালে পাহাড়ের মানুষের স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নিয়ে রাঙ্গামাটি পপুলার ডায়াগস্টিক এন্ড হসপিটালের চেয়ারম্যান ডাঃ বিজন চন্দ্র তালুকদারের সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লে: কর্ণেল (অব:) কীর্তি রঞ্জন চাকমা, রাঙ্গামাটি প্রাক্তন সিভিল সার্জন ডাঃ উদয় শংকর দেওয়ান,চট্টগ্রাম হাটহাজারীর চৌধুরীহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিইও রাজীব মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পপুলার ডায়াগস্টিক এন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ এমরান হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, রাঙ্গামাটি পপুলার ডায়াগস্টিক এন্ড হসপিটাল এটি রাঙ্গামাটিবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটির সেবা মানসম্মত হতে হবে এবং দাম রাখতে হবে সহনীয় পর্যায়ে যাতে পাহাড়ের মানুষ প্রতিনিয়ত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে।

বক্তারা বলেন, এই হাসপাতালটি রাঙ্গামাটিবাসীর শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না, এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে। যারা চট্টগ্রামে  হাসপাতালে যেতে পারেন না, তারা এখান থেকে সুলভে মূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন, যা গরীব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝