Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

সিলেটে ৪ দফা দাবিতে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:৩৮ পিএম  (ভিজিটর : ১০৬)

সিলেটে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার নগরের মিরবক্সটুলায় বিসিডিএস ভবনে সামনে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের ৪ দফা দাবি- সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা, ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে।

বক্তারা কমিশনে ঔষধ বিক্রি না করে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রি করার জন্য ঔষধ ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে ঔষধ ব্যবসায়ীদের ৪দফা দাবি মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সমিতির সিলেট শাখার সহ সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে ও পরিচালক মো. মুবিন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার পরিচালক আব্দুল করিম বড় ভুইঞা, মিফতাহুল হুসেন সুইট, জহিরুল ইসলাম, কবির আহমদ, আব্দুল মুক্তাদির, ঔষধ ব্যবসায়ী আব্দুর রকিব, প্রমুখ। এছাড়াও সিলেটের অসংখ্য ঔষধ ব্যবসায়ীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝