Dhaka, Saturday | 21 November 2026
         
English Edition
   
Epaper | Saturday | 21 November 2026 | English
শিরোনাম:

মৌলভীবাজার বড়লেখা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক বিজিবি

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম  (ভিজিটর : ২৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মৌলভীবাজার জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলও তুলনামূলক কমে গেছে। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহলদল বিএসএফের এ চেষ্টা প্রতিহত করে। পরে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতের আসাম অংশের একটি খোলা মাঠে ওই নারী, পুরুষ ও শিশুদের অবস্থান করতে দেখা যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, ‘গভীর রাতে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। মৌলভীবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝