Dhaka, Monday | 9 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 9 November 2026 | English
শিরোনাম:

কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: হুইপ দুলু

প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম  (ভিজিটর : ৪৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকদের স্বার্থ রক্ষা ও তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকার কাজ করে যাচ্ছে। বিএনপি সরকার বিশ্বাস করে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

রোববার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই তারেক রহমান কৃষকদের ঋণমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। নির্বাচনের আগে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে সরকার কৃষকদের ঋণমুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করেছে। কৃষকদের উৎসাহিত করা এবং তাঁদের জীবনমান উন্নয়নে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তা অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল। তাই কৃষকদের বাঁচিয়ে রাখা এবং কৃষি উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি। বর্তমান সরকার কৃষি খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বরাদ্দ বাড়িয়েছে।

সারের সংকট নিরসনে প্রতিটি ইউনিয়নে কৃষকদের জন্য সার ডিলারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে কৃষকদের সার সংগ্রহে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হবে না। কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে সকালে হুইপ দুলু ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা আইন, ২০২৩ বাস্তবায়নে জেলা ও উপজেলা কমিটির সম্মেলন ও প্রচারাভিযান কর্মসূচিতেও অংশ নেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝