Dhaka, Friday | 6 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 November 2026 | English
শিরোনাম:

নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ০৬.১১.২০২৬ ৫:৫২ পিএম  (ভিজিটর : ৩৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা সানজিদ আহমেদ মিঠুনের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

টঙ্গী সরকারি হাসপাতাল গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা নুরুল ইসলাম সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আমান, মো. লোকমান, মো. তুষার, মো. আকরাম ও মো. রবিনসহ বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সানজিদ আহমেদ মিঠুন বলেন, ২০০৪ সালের ৭ মে আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে তৎকালীন সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার নিহত হন। ওই হত্যা মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে গাজীপুরের জনপ্রিয় নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে মামলাটির কোনো সুরাহা হয়নি। ষড়যন্ত্রমূলক এ মামলায় নুরুল ইসলাম সরকার দীর্ঘ ২৩ বছর ধরে কারাবন্দি রয়েছেন। অবিলম্বে এ মামলা থেকে তাঁকে অব্যাহতি দিয়ে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝