Dhaka, Friday | 6 November 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 November 2026 | English
শিরোনাম:

ডোমারে চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম  (ভিজিটর : ২৬৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নীলফামারীর ডোমারে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে গ্রেফতার ব্যক্তিকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মিজানুর রহমান জোড়াবাড়ি সুইচগেট পূর্ব হলহলিয়া এলাকার মৃত জহুরুল হক ফালুর ছেলে। গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ডোমার থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, মিজানুর রহমান তাঁদের প্রতিবেশী হওয়ায় তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে প্রায়ই ওই ব্যক্তির বাড়িতে খেলতে যেত। এই সুযোগে মিজানুর চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনা পরিবারের কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেন তিনি।

শিশুটির বাবা আরও বলেন, পরে রক্তক্ষরণ হলে মেয়েটি তার মাকে ঘটনাটি জানায়। আমরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে তাকে দেখে ভবিষ্যতে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

ডোমার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝