খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মো. রাজিবুল করিম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে গত ১ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশ অনুযায়ী, ২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন।
একই আদেশে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. রেজাউল ইসলামকে ১ নভেম্বর থেকে রেজিস্ট্রারের চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে মো. রাজিবুল করিম বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রাপ্য যাবতীয় ভাতাদি পাবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখা, দাপ্তরিক সমন্বয় জোরদার এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।
উল্লেখ্য, মো. রাজিবুল করিম বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এফপি/মিব