শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাঁচগাঁও এলাকার মো. মমতাজ আলীর ছেলে মো. জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মো. মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার মো. সৈয়দ আলীর ছেলে মো. কাউছার আলী (৩০) এবং একই এলাকার মো. জুলহাস উদ্দিনের ছেলে মো. রিয়াদ হাসান (২০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও এলাকায় অভিযান পরিচালনার সময় চারজনকে সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কাগজে মোড়ানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে পিসি/পিআর ও সিডিএমএস যাচাই করা হয়। এতে জুয়েল রানার বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে আটটি মামলা এবং কাউছার আলীর বিরুদ্ধে চার কেজি গাঁজাসংক্রান্ত একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাদক চোরাচালান ও অপরাধ নিয়ন্ত্রণে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/অ