Dhaka, Tuesday | 6 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 6 October 2026 | English
শিরোনাম:

মোংলায় ৩ মণ গাজাসহ আটক - ৩

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৪৪ এএম  (ভিজিটর : ৬৪)

মোংলায় যাত্রীবাহী পরিবহনের নিচে ইঞ্জিনের চেচিসে লুকিয়ে পাচারের সময় ১২০ কেজি (৩ মন) গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি-০৬। আটককৃতদের বাড়ী রংপুর সদরে। 

মঙ্গলবার (৬ অক্টোবার) গভীর রাত প্রায় দেড় টায় এ অভিযান করে এসআরবি।

এসআরবি-০৬ এর (খুলনা) উপপরিচালক (স্কোয়াড কমন্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে মোংলায় আসছে।

এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই পরিবহনটিকে নজরদারী করা হয়। এরপর গত রাত দেড় টার দিকে পরিবহনটি মোংলার ব্রাক্ষনমেঠ এলাকায় পৌছালে সেটিকে আটক করা হয়। পরে পরিবহণের চালক, হেলপার ও অপর সদস্যের দেয়া তথ্যমতে পরিবহনের পিছনের দিকের চেচিসে লুকিয়ে পাচার করে আনা ৬টি কার্টুনে থাকা ১২০ কেজি (৩ মন)গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় আটক করা হয় পারভেজ, নুরআমিন ও আমিনুর রহমান নামের চালক, ড্রাইভার ও পাচারকারী চক্রের সদস্যকে। এদের সকলের বাড়ী রংপুরের সদরে। এই পরিবহণে এর আগেও গাঁজা পরিবহন করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় এসআরবি-০৬। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝