Dhaka, Thursday | 1 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 1 October 2026 | English
শিরোনাম:

মিরপুরে ফায়ার সার্ভিসের ১২ তলা আবাসিক ভবনের নির্মাণ উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম  (ভিজিটর : ২৩)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বেলা দেড়টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুটি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম ভবনটির নির্মাণকাজ উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, ভবনটি নির্মাণ হলে ৪৪টি পরিবার ১ হাজার ২৫০ বর্গফুট আয়তনের বাসায় বসবাসের সুযোগ পাবে। এর মাধ্যমে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

তিনি আরও বলেন, ভবনটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা থাকবে এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বসবাসের সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. ছরোয়ার হোসেন, ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন, গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ফায়ার সার্ভিস, গণপূর্ত ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা নির্মাণস্থলে প্রতীকী মাটি কেটে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। পরে প্রকল্পের সফলতা ও ফায়ার সার্ভিসের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝