Dhaka, Tuesday | 29 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 29 September 2026 | English
শিরোনাম:

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ এএম  (ভিজিটর : ৩১)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

নাশকতার পরিকল্পনা করার লক্ষ্যে আওয়ামী লীগ দলীয় বরগুনা-২ আসনে সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বৈঠককালে গত সোমবার তাদের গ্রেফতার করা হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতরা হলেন- মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মো. হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯), ফারজানা (২১), মো. হাসিব মিয়া (২৩) ও ওমর ফারুক।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করার সময় উত্তরা পশ্চিম থানার সাত নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের বাসা থেকে বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা ওই বাসায় সমবেত হয়েছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/স
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝