Dhaka, Thursday | 17 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 17 September 2026 | English
শিরোনাম:

সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম  (ভিজিটর : ২৬)

গাইবান্ধার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাইবান্ধা সার্কেলের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম, বিআরটিএ গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক ফয়সাল হাসান এবং মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ কাজলসহ সংশ্লিষ্টরা।

বিআরটিএ গাইবান্ধা সার্কেল সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ (চোদ্দ) জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা ও গুরুত্বর আহত কিন্তু চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবে না এমন ২ (দুই) জনকে ৩ লাখ করে মোট ৭৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝