Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম  (ভিজিটর : ৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘ডেঙ্গু প্রতিরোধে করব কাজ, সচেতন হয়ে গড়ব সমাজ’—এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাঞ্চন বাজার এলাকায় এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটি, কাঞ্চনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সংগঠনের উপদেষ্টা মফিকুল ইসলাম খান, সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

র‍্যালিটি কাঞ্চন দক্ষিণ বাজার থেকে শুরু হয়ে কাঞ্চন উত্তর বাজারে গিয়ে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে ডেঙ্গুসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝