Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে এ.আর ক্লিনিকে মোবাইল কোর্টের জরিমানা

প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫১ পিএম  (ভিজিটর : ১০)

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার এলাকার এ.আর ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ক্লিনিক কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অভিযোগের ভিত্তিতে ক্লিনিকটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসির অনুমোদন না থাকা, নির্ধারিত শয্যার অতিরিক্ত রোগী ভর্তি এবং এক্স-রে টেকনোলজিস্টসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে দেখা যায়, ১০ শয্যার অনুমোদন থাকলেও ক্লিনিকটিতে ১৭ জন রোগী ভর্তি ছিলেন। এছাড়া ক্লিনিকের ফার্মেসির অনুমোদন না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের বিষয়টিও ধরা পড়ে।

এসব অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুটি ধারায় ক্লিনিক কর্তৃপক্ষকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। অভিযানে পুলিশের একটি দল সহযোগিতা করে।

কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝