মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে এসটিপি (রোপা) পদ্ধতিতে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী চিনিকলের মিলস গেট ‘এ’ ও ‘বি’সহ সাতটি সাবজোনের ৪০টি কেন্দ্রে একযোগে আখ রোপণ কার্যক্রম শুরু হয়।
মিলস গেট ‘বি’ সাবজোনের ৯ নম্বর ইউনিটের আখচাষি মো. মুক্তার হোসেনের জমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মো. বেলায়েত হোসেন, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টুসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শ্রমিক নেতা ও আখচাষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আখচাষীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এসটিপি পদ্ধতিতে আখ রোপণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং চাষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
চিনিকল কর্তৃপক্ষ জানায়, ২০২৬-২৭ মৌসুমে ফরিদপুর চিনিকলের আওতাধীন এলাকায় মোট ৪ হাজার ৭০০ একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার সাতটি সাবজোনে সাবজোন প্রধানদের তত্ত্বাবধানে একযোগে এসটিপি পদ্ধতিতে আখ রোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে এসটিপি (রোপা) পদ্ধতিতে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী চিনিকলের মিলস গেট ‘এ’ ও ‘বি’সহ সাতটি সাবজোনের ৪০টি কেন্দ্রে একযোগে আখ রোপণ কার্যক্রম শুরু হয়।

এফপি/ফ