Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

কুড়িগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৭ পিএম  (ভিজিটর : ৮৫)

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঘোষপাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

সভায় জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় বিভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও ত্যাগের সঙ্গে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝