Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম  (ভিজিটর : ১২)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি দল ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চেয়েছিল। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। দল-মত নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সপ্তাহের সাত দিনই কাজ করছে। সরকারের বিভিন্ন উদ্যোগে মাত্র ছয় মাসে দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়েছিল। বর্তমান সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কাউখালীর বন্ধ থাকা উন্নয়নকাজ দ্রুত শুরুর সিদ্ধান্ত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে অংশ নেন প্রতিমন্ত্রী। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ এবং দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন তিনি।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝