Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম  (ভিজিটর : ৪৭)

নওগাঁর রাণীনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সকাল থেকেই নেতা-কর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। বেলা সাড়ে ১১টার দিকে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

পরে রাণীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।

সভায় উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান বাবু, রোকুনুজ্জামান খাঁন রুকু, একেএম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা দলের প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন। সভা শেষে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝