Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের আসামি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম  (ভিজিটর : ১২৫)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত পলাতক আসামি রিফাত পারভেজ শাওনকে (২৫) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঝিনাইদহের হরিণাকুন্ডু থানার দোয়েল চত্বর মোড় এলাকায় র‍্যাব-৯ ও র‍্যাব-৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শাওন সরাইল উপজেলার বড়ইছরা গ্রামের কামাল পারভেজের ছেলে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ভুক্তভোগী অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। ২০২৫ সালের ১৪ মে বিদ্যালয়ে যাওয়ার পথে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সিএনজিতে করে অপহরণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে ঢাকার মিরপুরের একটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

গত ১২ জুন মিরপুর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা সরাইল থানায় মামলা করেন। এরপর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার শাওনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝