Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

টেকনাফে আইস-ইয়াবার চালান জব্দ

প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম  (ভিজিটর : ১৬)

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৫ হাজার ইয়াবা ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় দুটি কাঠের বোট জব্দ করা হয়। পৃথক অভিযানে ৫ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত মিয়ানমার থেকে নাফ নদী হয়ে আইসের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের জালিয়া দ্বীপ ও জালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দুটি কাঠের বোট ফেলে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৪ কেজি ক্রিস্টাল মেথ ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

অন্যদিকে, একই রাতে উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ মোহাম্মদ মোস্তফা (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পালংখালী এলাকার আবদুল হাকিমের ছেলে।

টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার আরাফাত হোসেন বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝