Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

বরগুনায় জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পিএম  (ভিজিটর : ১৩)

বরগুনায় ২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২২৬ শিক্ষার্থীকে ১৩ লাখ ৯ হাজার টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে বরগুনা জেলা পরিষদ। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি। 

বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ADC শিক্ষা অনিমেষ বিশ্বাস, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিউর রহমানবর্গ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল মালেক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার সহ প্রমুখ। 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং মেধাবীদের যোগ্য মূল্যায়নই আমাদের আগামী দিনের সুন্দর স্বপ্ন পূরণ করবে। স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে এবং মেধার সঠিক মূল্যায়নে বরগুনা জেলা পরিষদ সবসময় এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে ২২৬ জন কৃতী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। জেলা পরিষদের এ উদ্যোগে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা জানান।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝