Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম  (ভিজিটর : ৪৮)

পটুয়াখালীর বাউফলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তছলিম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মো. সহিদুল আলম তালুকদার। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির।

সভায় সাবেক সংসদ সদস্যের সহধর্মিণী ছালমা আলম লিলি, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল গনি হাওলাদার, সদস্য সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দীন, সাবেক এমপির ছেলে রাইয়ান আকাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝