Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পিএম  (ভিজিটর : ৮)

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান দুটি চালায় ৪৭ বিজিবির টহল দল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে নিচপাড়া মাঠে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা।

পরে ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর মাঠে আরেকটি অভিযান চালিয়ে ১০ বোতল মদ ও ১ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা।

পৃথক দুই অভিযানে মোট ৮৫ বোতল মদ ও ২ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা মাদকের মোট মূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে মাদক অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝