Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

পটুয়াখালীতে ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৩২ পিএম  (ভিজিটর : ১১)

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ ও উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ।

সভায় নবগঠিত কমিটির অভিভাবক সদস্য মো. আল আমিন (রিয়াদ), শিক্ষক প্রতিনিধি এস এম মাঈনুল ইসলাম এবং সদস্যসচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহানসহ শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ ওমর ফারুকের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝