Dhaka, Tuesday | 18 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 18 August 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৪৪ পিএম  (ভিজিটর : ৮)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোডসংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আবুল কাশেম বাইসাইকেলযোগে মহাসড়কের ভবেরচর কলেজ রোডসংলগ্ন ইউটার্ন এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ও একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোটরসাইকেল ও গাড়ি পুলিশ আটক করেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, নিহত আবুল কাশেমের মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মোটরসাইকেল ও গাড়ি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝