Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

খুলনায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার - ১

প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:১৫ পিএম  (ভিজিটর : ৭৫)

খুলনা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় আলামিন হাওলাদারের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। তিনি নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা আকবর হাওলাদারের ছেলে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আলামিন হাওলাদার খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ‘বি’ কোম্পানির সদস্য। পুলিশের কাছে তথ্য ছিল, তিনি গত তিন দিন ধরে বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অবস্থান করছেন।

ওসি বলেন, ওই তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের সময় আলামিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আলামিন হাওলাদার টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, তার বিরুদ্ধে খুলনা থানায় দুটি এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝