Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

মান্দায় গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৩০ পিএম  (ভিজিটর : ৮)

নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি শুকনা গাঁজাসহ মিতা কর্মকার (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের ঘাটকৈর গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মিতা কর্মকার ঘাটকৈর গ্রামের বীরেন কর্মকারের স্ত্রী।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ও মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে থানার একটি চৌকস দল দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ঘাটকৈর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মিতা কর্মকারের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী শয়নঘরের খাটের নিচে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় ও অনুসন্ধান সূত্রে জানা গেছে, ধৃত আসামি ও তার স্বামী বীরেন কর্মকার বেশ কিছুদিন ধরে নিজ বসতবাড়িতে গোপনে গাঁজা মজুদ রেখে এলাকার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, উদ্ধারকৃত আলামতসহ আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত তার স্বামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝