Dhaka, Monday | 17 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 17 August 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৭:৪৩ পিএম  (ভিজিটর : ৩৬)

ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মাছ চাষে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

বক্তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে মাছ চাষের পরিধি বাড়ানো সম্ভব। এতে একদিকে যেমন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিতে মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তিন দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনের বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝