Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

প্রাথমিক চিকিৎসা ও অগ্নিনিরাপত্তায় জনসচেতনতা বাড়াতে কোস্ট গার্ডের উদ্যোগ

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৪৮ পিএম  (ভিজিটর : ৯)

চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা এবং বরগুনায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

রবিবার ০৯ আগস্ট ২০২৬ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এসকল এলাকায় বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ৯ আগস্ট ২০২৬ রবিবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে প্রাথমিক চিকিৎসা বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে আইয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অপরদিকে, একই দিন সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা ফায়ার সার্ভিসের সমন্বয়ে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। উক্ত আলোচনা সভায় কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝