Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

দয়া করে আর দম্ভ দেখাবেন না, জনগণকে সম্মান করতে শিখুন: মন্ত্রী জাহিদ হোসেন

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:১৪ পিএম  (ভিজিটর : ৮১)

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, “দয়া করে আর দম্ভ দেখাবেন না। জনগণকে সম্মান করতে শিখুন। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনে কারা ক্ষমতায় যাবে।”

তিনি বলেন, এ দেশের মানুষ কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয়। জনগণই রাষ্ট্রের মালিক। জনগণের মতামতের ভিত্তিতেই আগামী দিনের রাজনৈতিক নেতৃত্ব নির্ধারিত হবে।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল ‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অবদান’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিকাইল টুডু।

পতিত সরকারের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, “দয়া করে আর দম্ভ দেখাবেন না। জনগণকে সম্মান করতে শিখুন। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কারা ক্ষমতায় যাবে।”

তিনি আরও বলেন, এ দেশের মানুষ কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর নিকট দায়বদ্ধ নয়। দেশের মানুষ অতীতেও নিজেদের ভাগ্য নির্ধারণ করেছে এবং ভবিষ্যতেও জনগণই দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে।

মন্ত্রী বলেন, “এ দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীনতা এনেছিল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, বিএনপি নেতা তরিকুল ইসলাম ও ইকবাল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুইস মুরমু ও ইলিয়াস সরেন।

এ সময় আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝