Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৮:০৭ পিএম  (ভিজিটর : ২৪)

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইসমাইল সিকদার (১৯) নামের এক যুবক প্রেমিকাকে ভিডিও করে রেখে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই যুবকের নিজের শয়নকক্ষে এই ঘটনা ঘটে। নিহত ইসমাইল উপজেলার মেখল ইউনিয়নের হিম্মত সিকদার বাড়ির বাসিন্দা।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান নিহতের স্বজনদের বরাতে জানান, নিহত ইসমাইলের সাথে পাশের এলাকার এক তরুণীর সম্পর্ক ছিলো। শনিবার রাতে মা ও পরিবারের অন্য সদস্যরা বেড়াতে গেলে ইসমাইল ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। তার প্রেমিকার সাথে মনোমালিন্যের কারণে এমনটা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝